প্রকাশ পেলো মিনুর কন্ঠে ‘কৃষ্ণ কালা’
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গুনী, শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আলম আরা মিনুর কন্ঠে এবার নতুন একটি মৌলিক গান গতকাল ৩০ সেপ্টেম্বর প্রকাশ পেলো। গানের শিরোনাম ‘কৃষ্ণ কালা’। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল। মিউজিক করেছেন আলামিন খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌফিক।
আলম আরা মিনু বলেন,‘ গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। অনেকদিন পর একটা ভিন্ন ধরনের মৌলিক গান গাইলাম। গানটা একটু কমার্শিয়াল, আমার কাছে গানের কথা, সুর সঙ্গীতায়োজন সবকিছুই আসলে একটু ডিফরেন্ট মনে হয়েছে। গানটির মিউজিক ভিডিও খুব চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে। গানটি গতকাল ইউটিউবে প্রকাশ পেয়েছে। আশা করছি গানটি সবার ভালোলাগবে। ধন্যবাদ গানের গীতিকার সুরকার প্রসেনজিৎ মণ্ডলকে আমাকে এতো চমৎকার একটি গান গাইবার সুযোগ করে দেবার জন্য।’ এদিকে এরইমধ্যে আলম আরা মিনু বিটিভির ‘গান বাক্স’ অনুষ্ঠানেও একটি মৌলিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘কিছুটা ভালোবাসি’।
গানটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ। এছাড়াও শিগগিরই জিটিখিভতে আলম আরা মিনুর একটি বিশেষ সাক্ষাৎকার শিগগিরই প্রচার হবে বলে তিনি জানালেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি জহরুল ইসলাম জনির লেখা ও সুরে একটি গানে এবং একই গীতিকারের লেখা ও মান্নান মোহাম্মদের সুওে আরেকটি গানে কন্ঠ দিবেন।
আরও পড়ুনএছাড়াও বিটিভিতে মিনুরই সুর করা গান নিয়ে আরেকটি অনুষ্ঠান নির্মিত হতে যাচ্ছে। যে অনুষ্ঠানে তার সুর করা গান থাকার পাশাপাশি অন্যান্য সুরকারদেরও গান থাকবে। মূলত এটি একটি মৌলিক গানের অনুষ্ঠান হিসেবেই নির্মিত হবে। আলম আরা মিনুর কন্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রাজ প্রাসাদের সুখ চাইনা আমি’, ‘ যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’,‘ সেই তারা ভরা রাতে’,‘ সোনা দানা দামী গহনা’,‘ যে বাতাসে ফুটে ফুল’,‘ তারপর একযুগ কেটে গেলো’ ইত্যাদি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790858637.jpg)
_medium_1790854186.jpg)
_medium_1790853663.jpg)
_medium_1790838915.jpg)


_medium_1790846447.jpg)
_medium_1790843265.jpg)
_medium_1790845887.jpg)