ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৬:৪৪ পিএম

ফের ঠাকুমা চরিত্রে শ্রাবন্তী

ফের ঠাকুমা চরিত্রে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ৩৯ বছর বয়সেও রূপ-লাবণ্যে যেন পঁচিশের তরুণী শ্রাবন্তী। ২৯ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি, আর সেই যাত্রার শুরু হয়েছিল ছোটবেলাতেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স চার দশকের কাছাকাছি হলেও সৌন্দর্য ও অভিনয়ের দ্যুতিতে এখনো মুগ্ধতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) তেমন নজরকাড়া রূপেই হাজির হলেন কলকাতায় হইচই-এর অনুষ্ঠানে। লাল গাউনে চেনা শরীরী হিল্লোলে মুগ্ধ করলেন উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের ছবি-ভিডিওতে ভালোলাগা প্রকাশ করছেন নেটিজেনরাও।

এদিকে হইচইয়ের সে আয়োজন থেকেই মিলল নতুন খবর। ফের ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী। বাংলার জনপ্রিয় রূপকথার গল্পকে পর্দায় তুলে আনেন অয়ন চক্রবর্তী। এ বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমা চরিত্রে চমকে দেন শ্রাবন্তী।

আরও পড়ুন

সেই সাফল্যের পর পুনরায় ফিরছেন ‘ঠাকুমা’ শ্রাবন্তী। তবে এবার বদলেছে পরিচালক। এবার সিরিজটি বানাবেন জয়দীপ মুখার্জি। আর ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল। প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও রয়েছেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হন। ফলে এবার আর তাকে দেখা যাবে না। এ নিয়ে দর্শকের মনেও দুঃখবোধ রয়েছে।হইচইয়ের অনুষ্ঠানে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার মিলনমেলা দেখে আপ্লুত হন তিনি। প্রত্যাশা করেন, এই কাজের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ঠাকুমা চরিত্রে শ্রাবন্তী

১

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

২

বরিশালের বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

৩

এইট পাশ মন্ত্রী দিয়ে দেশ চালান আর মেধাবীদের বাদ দিতে চান তাহলে বুমেরাং হবে : মোসাদ্দেক

৪

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

৫

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

৬