ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৩ পিএম

বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের অভিযান

বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের অভিযান

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিভিন্ন পাইপ উৎপাদনকারী কারখানায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়া। গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিশিন্দারা, কারবালা ও মধ্যপাড়া এলাকার মোট আটটি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স করা হয়। এ সময় সাতটি প্রতিষ্ঠানের উৎপাদিত ইউ-পিভিসি পাইপ বিএসটিআইয়ের গুণগত মান পরীক্ষা করে সনদ গ্রহণের পর বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো, আতিক প্লাস্টিক, শরিফ পাইপ, পিয়াস পাইপ, আদর এন্টারপ্রাইজ, আলী প্লাস্টিকস, লাকি প্লাস্টিক ও মাস্টার পাইপ। এছাড়া করতোয়া প্লাস্টিক নামের একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে পিভিসি পাইপের অনুকূলে নতুন ভ্যারিয়েন্ট যুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সার্ভিল্যান্সকালে উপরোক্ত প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণের জন্য আবেদন জমা দিতে ১৪ কর্মদিবস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন ও ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের অভিযান

১

কুমিল্লায় ১৩ মোবাইল ও নগদ ৪৬ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৫

২

বরিশালে শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

৩

আইন মন্ত্রীর পরামর্শে বগুড়ায় বিচার কার্যক্রম আবারও সচল হচ্ছে : আব্দুল বাছেদ

৪

বগুড়ায় সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

৫

চাকরির প্রশ্নপত্র ফাঁস : ট্রাংক ভেঙে প্রশ্নপত্র চুরি, অন্তর্বাসে লুকিয়ে পাচার

৬