জন্মদিনেই প্রকাশ্যে প্রসেনজিতের নতুন লুক, ‘জাদুকর সত্যচরণ’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে প্রকাশ্যে এল ‘জাদুকর সত্যচরণ’ সিনেমার প্রথম লুক। কিছুদিন আগেই এই সিনেমার কথা জানানো হয়েছিল প্রডাকশন হাউসের তরফ থেকে। জানা গিয়েছিল এই ছবিতে জাদুকরের চরিত্রে অভিনয় করবেন বুম্বাদা। এবার অভিনেতার জন্মদিনে প্রকাশ্যে এলো সেই বহু প্রতীক্ষিত লুক।
যে তিনটি ছবি প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে জাদুকরের বেশে দাঁড়িয়ে রয়েছেন প্রসেনজিৎ। দুই হাতে একাধিক আংটি, এক হাতে ধরে রাখা ইস্কাবনের টেক্কার কার্ড। গলায় বহুমূল্যবান একাধিক হার, মাথায় রঙিন পাগড়ি।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার সায়ন্তন ঘোষালের হাত ধরে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। ছবিতে প্রসেনজিৎ এবং ঋত্বিক চক্রবর্তী সঙ্গে অভিনয় করবেন ইশা সাহা। অভিনয় করতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায় সহ অনেককে। চিত্রনাট্য যিনি লিখেছেন তাকেও দর্শকরা ভীষণ ভালোভাবে চেনেন। তিনি হলেন সব্যসাচী চৌধুরী।
ছবিতে রহস্যময় চন্দন চরিত্রে ধরা দেবেন তিনি, ধরা দেবেন দ্বৈত চরিত্রে। আগামী অক্টোবর মাস থেকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে। বেনারসের অলিতে গলিতে হবে এই ছবির কাজ। বলাই বাহুল্য, এই ছবির চরিত্রে যারা অভিনয় করছেন তারা পরের মাসেই বেরিয়ে যাবেন বেনারসের উদ্দেশ্যে, তবে ফিরে আসবেন পুজোর আগেই।
আরও পড়ুনএই সিনেমাতে যে গল্প দেখানো হবে তাতে রয়েছে রহস্য, রোমাঞ্চ এবং অনেক এডভেঞ্চার। ছবির প্রধান চরিত্র সত্যচরণ, যার অনেকগুলি স্তর দেখতে পাবেন দর্শকরা। এই চরিত্রটিকে ঘিরে কিভাবে গোটা গল্প সাজানো হয়েছে, সেটা জানা যাবে ছবি মুক্তির পর। যদিও ছবির মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ্যে আনেননি পরিচালক। তবে ছবিতে যারা অভিনয় করছেন তাদের উপস্থিতি এই সিনেমাকে যে সমৃদ্ধ করবে তা বলাই বাহুল্য।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1790764671.jpg)



_medium_1790670688.jpg)


