ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫১ পিএম

নেটফ্লিক্সের রোমান্টিক থ্রিলারে লিন্ডসে লোহান

নেটফ্লিক্সের নতুন রোমান্টিক থ্রিলারধর্মী ড্রামা চলচ্চিত্র ‘রিটার্ন টু ইউ’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। এতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা হেনরি গোল্ডিং।

২০০৩ সালের ‘ফ্রিকি ফ্রাইডে’ ও ২০০৪ সালের ‘মিন গার্লস’-এর পর মার্ক ওয়াটার্সের পরিচালনায় এটিই লিন্ডসে লোহানের প্রথম সিনেমা। ছবিটির সহপ্রযোজক হিসেবেও থাকছেন তিনি। এর চিত্রনাট্য লিখেছেন এরিক চ্যাম্পনেলা।

২০০৮ সালের প্রেক্ষাপটে নির্মিত হতে যাওয়া ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন সফল কিন্তু নিঃসঙ্গ আইনজীবীকে ঘিরে। এই চরিত্রেই দেখা যাবে লোহানকে। ঘটনাক্রমে তাঁর হাতে পৌঁছায় মৃত্যুপথযাত্রী এক নারীর নিজের স্বামীর উদ্দেশে ধারণ করা আবেগঘন একটি ডিভিডি রেকর্ডিং। ভিডিওতে থাকা বিভিন্ন সূত্রের ভিত্তিতে ওই নারীর স্বামীকে খুঁজে বের করার অভিযানে নামেন তিনি। নারীর শেষ ইচ্ছা পূরণের এই যাত্রায় উন্মোচিত হতে থাকে নানা আবেগঘন ঘটনা।

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর পুরোনো পরিচালকের সঙ্গে কাজ করা প্রসঙ্গে লিন্ডসে লোহান জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে পরিবর্তন এসেছে। তরুণ বয়সে চরিত্রের গভীরতা নিয়ে কথা বলতে দ্বিধা থাকলেও এখন পুরো নির্মাণপ্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সম্প্রতি হুলুর নতুন সিরিজ ‘কাউন্ট মাই লাইজ’-এর কাজ শেষ করেছেন লোহান। সিরিজটি শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, হেনরি গোল্ডিংকে পরবর্তী সময়ে দেখা যাবে অ্যামাজন এমজিএম স্টুডিওর কমেডি চলচ্চিত্র ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’-এ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেটফ্লিক্সের রোমান্টিক থ্রিলারে লিন্ডসে লোহান

১

বগুড়া জজ কোর্টে ভুয়া সনদে এক আইনজীবীর বিরুদ্ধে দীর্ঘদিন প্রাক্টিসের অভিযোগ উঠেছে

২

সিরাজগঞ্জের তাড়াশে সার সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

৩

ঢাকার কবরস্থানে জায়গা কম, কবর সংরক্ষণে বাড়ছে অর্থের চাপ

৪

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

৫

প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

৬