২৩ বছরের দখলদারিত্বের অবসানে ইরাকে চার দিনের সাধারণ ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মার্কিন বাহিনীর যুদ্ধ ও লজিস্টিক সহায়তায় নিয়োজিত ‘সব সদস্য দেশটি ছেড়ে গেছেন। এই উপলক্ষ্যে বুধবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত চারদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
‘ইরাকের সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং প্রাদেশিক কর্তৃপক্ষগুলোকে ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সরকারি মিডিয়া সেলের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেন।
আরও পড়ুনএসব কর্মসূচির মধ্যে সরকারি ও জনসাধারণের প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠানের আয়োজন করে ইরাকের শহিদ ও নিহতদের স্মরণ করা এবং ‘জাতীয় সার্বভৌমত্ব দিবস’ লেখা ব্যাজ পরার ব্যবস্থা রয়েছে। এসব ব্যাজে ইরাকের মানচিত্র অথবা দেশটির জাতীয় পতাকার রঙ থাকবে। সূত্র : ইরাকি নিউজ ও ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1790753339.jpg)
_medium_1790752616.jpg)
_medium_1790752095.jpg)
_medium_1790750471.jpg)
_medium_1790744682.jpg)

_medium_1790755252.jpg)
_medium_1790754680.jpg)
_medium_1790747843.jpg)