ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৫ পিএম

ঢাবিতে পোনামাছ অবমুক্ত করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাবি প্রতিনিধি: জাতীয় মৎস্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ওয়াহিদা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক রোকেয়া আক্তার। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের উন্নয়নের পাশাপাশি দেশের নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীগুলো দূষণমুক্ত করতে সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে।

আরও পড়ুন

তিনি বলেন, গভীর সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানির জন্যও সরকার কাজ করছে। মৎস্য খাতের উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের নেওয়া উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

পোনামাছ অবমুক্তকরণ শেষে অতিথিরা জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে পোনামাছ অবমুক্ত করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১

যেভাবে ডিবির হাতে ধরা পড়লেন বগুড়া স্বেচ্ছাসেবক লীগ নেতারা

২

এমটিবি প্রিভিলেজ গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি-এর সাথে এমটিবি-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

৩

বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

৪

জনতা ব্যাংক পিএলসি’র ৯০৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

৫

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

৬