ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৪ পিএম

জাবির নতুন ভিসি ড. নূরুল ইসলাম

জাবির নতুন ভিসি ড. নূরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। 

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শনিবার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি গ্রহণ করেন।

ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সে সময় পর্যন্ত বলবৎ থাকবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন

নূরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বে ছিলেন। সেই পদ থেকে অব্যহতি দিয়ে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পদায়ন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ভিসি ড. নূরুল ইসলাম

১

ইরানে নতুন হামলার ছক কষছেন ট্রাম্প

২

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা-স্ত্রী নিহত

৩

আজ হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী

৪

জিদানের অভিষেক ম্যাচে ফ্র্যান্সকে জেতালেন এমবাপে

৫

বেলজিয়ামের কাছে ২-০ গোলে হারল ইতালি

৬