ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৪ এএম

নাশকতার উদ্দেশ্যে জুলাই জাদুঘরের পাশে ককটেল ও পেট্রোল বোমা রাখা হয় : এসআরবি

নাশকতার উদ্দেশ্যে জুলাই জাদুঘরের পাশে ককটেল ও পেট্রোল বোমা রাখা হয় : এসআরবি, সংগৃহীত ছবি

রাজধানীর জুলাই জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল ও পেট্রোল বোমা মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্ত করে বোম ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রায়েরবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নয়মুল হাসান বলেন, জুলাই জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ এবং বুদ্ধিজীবী কবরস্থানের এলাকায় দুষ্কৃতকারীরা নাশকতা করার উদ্দেশ্যে হয়তো এই ককটেল ও পেট্রোল বোমা মজুদ করে রেখেছিল।

তিনি বলেন, এসআরবির গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিস্ফোরকগুলো মজুদের স্থান শনাক্ত করা হয়। পরে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমাগুলো শনাক্ত করে নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন

এসআরবি-২ অধিনায়ক বলেন, কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল, সেই নাশকতাকে আমরা নস্যাৎ করে দিতে পেরেছি।

এসব বিস্ফোরক কারা এনে সেখানে রেখেছে, তা শনাক্তে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে কারা রয়েছে, সেটিও খুঁজে বের করার চেষ্টা চলছে।

এর আগে গত বছর একই এলাকার কাছাকাছি একটি স্থান থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধারের প্রসঙ্গে নয়মুল হাসান বলেন, ওই এলাকাটি নিরাপত্তার দিক থেকে একটি চ্যালেঞ্জ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কেউ সেখানে আসা-যাওয়া করতে পারে এবং এ ধরনের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা জায়গাগুলো বেছে নিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতার উদ্দেশ্যে জুলাই জাদুঘরের পাশে ককটেল ও পেট্রোল বোমা রাখা হয় : এসআরবি

১

এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস

২

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় : নজরুল ইসলাম খান

৩

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

৪

নওগাঁর রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে রোপা-আমন ধানের সবুজের সমারোহ

৫

দিনাজপুরের চিরিরবন্দরে চুরি মামলায় গ্রেফতার ৩, স্বর্ণের টুকরো উদ্ধার

৬