ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১৯ পিএম

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পর মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটি আগুনে জ্বলতে দেখেন। পরে ভেতরে থাকা চারজনকেই মৃত ঘোষণা করা হয়। পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার ছিল।

দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে কুইবেকের প্রাদেশিক পুলিশের মেজর ক্রাইম ইউনিট। তাদের সঙ্গে অপরাধস্থল বিশেষজ্ঞ এবং কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও কাজ করছেন। পুলিশ জানিয়েছে, হাইওয়ে ১০-এর কাছাকাছি র‌্যাং দে জকসকাইস সড়কের পাশে দুর্ঘটনাস্থলটি অবস্থিত।

আরও পড়ুন

জরুরি ফোনকলে পুলিশকে জানানো হয়েছিল, একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে রাত ১০টার আগ পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধারকাজ চলছিল। নিহতদের পরিচয় শনাক্ত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১

আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা 

২

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা

৩

ইসরায়েলের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলবে আয়ারল্যান্ড

৪

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

৫

৫ গোলের থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারালো স্পেন

৬