রংপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি : রংপুর জেলার মিঠাপুকুরে কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আদনানকে(২২) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আদনান রংপুর মহানগরীর তাজহাট থানার ৩১নং ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে।
এসআরবি-১৩ জানায়, চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়া ওই কিশোরীর সাথে আসামির চার বছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে গত ৭ আগস্ট আদনান ওই কিশোরীকে তার বোনের বাড়ি নিয়ে যায়। এসময় বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে আদনান। এই ঘটনায় গত ১ সেপ্টেম্বর কিশোরীর মা বাদি হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং এসআরবি-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক যৌথ দল গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার জোড্ডা উত্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আদনানকে গ্রেফতার করে।
আরও পড়ুনএসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







