ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান পিস্তল গুলি ও ম্যাগজিনসহ আটক ২, ক্রেতা সেজে পুলিশের অভিযান

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান পিস্তল গুলি ও ম্যাগজিনসহ আটক ২, ক্রেতা সেজে পুলিশের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রেতা সেজে পুলিশের অভিযানে একটি আমেরিকান পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের তারাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল(৩০) এবং তারাপুর মোড়লপাড়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার (১৯)।

পুলিশ জানায়, আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে মনাকষা সাহাপাড়া বাজারে সাহাপাড়া প্রি ক্যাডেট স্কুলের বাথরুমের সামনে থেকে ওই দুজনকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশিতে রফিকুলের কোমরে গোঁজা ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন পাওয়া যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, তারাা বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসায় জড়িত। পুলিশ ক্রেতা সেজে ফাঁদ পেতে রফিকুল ও তার সহযোগী রুবেলকে অস্ত্রসহ আটক করে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান পিস্তল গুলি ও ম্যাগজিনসহ আটক ২, ক্রেতা সেজে পুলিশের অভিযান

১

নতুন মোটরসাইকেলে বাড়ি ফেরা হলো না কাজিপুরের আ. জলিলের

২

ডেঙ্গুতে ২৫ দিনেই ১১৪ প্রাণহানি, ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

৪

দিনাজপুরের বোচাগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়ছে

৫

চাঁপাইনবাবগঞ্জে বালুবাহী ট্রাক্টরের ইঞ্জিন উল্টে চালক নিহত

৬