ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৯ পিএম

মানবেতর জীবন-যাপন

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার  শিক্ষক-কর্মচারীদের ৫ মাস যাবত বেতন বন্ধ 

সংগৃহীত,বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার  শিক্ষক-কর্মচারীদের ৫ মাস যাবত বেতন বন্ধ 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৩৯ শিক্ষক-কর্মচারী ৫ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। 

জানা গেছে, অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনের দাবিতে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। শিক্ষক-কর্মচারীরা বেতন না পেয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তারা অবিলম্বে তাদের বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অত্র মাদ্রাসার প্রভাষক আব্বাস আলী, সহকারী মৌলভী আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত প্রদানের দাবী জানাচ্ছি। আইনী জটিলতা থাকতেই পারে, কিন্তু শিক্ষক- কর্মচারিদের বেতন-ভাতা বন্ধ থাকতে পারে না। 

এব্যাপারে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আইনী জটিলতার কারণে শিক্ষক-কর্মাচারীদের বেতন বন্ধ রয়েছে। এব্যাপারে অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব বলেন, আইনী জটিলতার কারণে বেতন-ভাতা বন্ধ থাকলেও বিষয়টি সমাধান করে দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চালানো হচ্ছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার  শিক্ষক-কর্মচারীদের ৫ মাস যাবত বেতন বন্ধ 

নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম ছেলে আটক

নারীর হাতে বাসের স্টিয়ারিং: কী ভাবছেন পুরুষ চালকরা?

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৭

পাকিস্তানে পড়তে গেলেন আরও ২২ বাংলাদেশি শিক্ষার্থী