ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২২ পিএম

পাকিস্তানে পড়তে গেলেন আরও ২২ বাংলাদেশি শিক্ষার্থী

পাকিস্তানে পড়তে গেলেন আরও ২২ বাংলাদেশি শিক্ষার্থী

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোরের (আল্লামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রাম) দ্বিতীয় ধাপের আওতায় আরও ২২ বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এ বৃত্তি তাদের একাডেমিক স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ণ অর্থায়নে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ায় পাকিস্তান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুন

পাকিস্তান হাইকমিশন জানায়, এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপের আওতায় আরও ৪২ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পড়তে গেলেন আরও ২২ বাংলাদেশি শিক্ষার্থী

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

রংপুরের গঙ্গাচড়ায় ওএমআর বদলের অভিযোগে চার শিক্ষকের বিরুদ্ধে মামলা

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৪০

দেশের উত্তরাঞ্চলে বিশেষ কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব গঠনে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি