ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২১ পিএম

কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত ২০

কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত ২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিবগাতি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন।

আরও পড়ুন

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলালউদ্দিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত ২০

মার্কিন-ইসরায়েলি জব্দকৃত জাহাজ বিক্রির ঘোষণা ইরানের

ভারতে ফুটবলের কোনো সংস্কৃতি নেই : আনচেলত্তি

তিন দেশ থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

 সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

গাজায় গণহত্যা নিয়ে এরদোয়ানের তোপ, বেরিয়ে গেল ইসরায়েল