ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৬ পিএম

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নতুন উন্নত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এমকিউ-৯ ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে অবসর নেওয়া এমকিউ-১ ড্রোন আবার ব্যবহার শুরু করেছে।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত এমকিউ-১ ড্রোনটি আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে। কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে ড্রোনটি সরিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে এমকিউ-৯ ড্রোন ব্যবহার শুরু করা হয়। 

আইআরজিসির দাবি, বিপুলসংখ্যক এমকিউ-৯ ড্রোন ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্র আবার এমকিউ-১ ব্যবহার করতে বাধ্য হয়েছে। তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ধরনের ড্রোনকেই ব্যাপকভাবে প্রতিহত করছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। তথ্যসূত্র : মেহের নিউজ এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

বগুড়ার ধুনটে জঙ্গল থেকে বেওয়ারিশ নবজাতক উদ্ধার

সংসদ সদস্য নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নজরুল এমপিসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে তেলের দামে পতন

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭