ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫২ পিএম

কেউ যদি আমাকে কালো বলে, আমার একদমই খারাপ লাগবে না : ইয়ামাল

কেউ যদি আমাকে কালো বলে, আমার একদমই খারাপ লাগবে না : ইয়ামাল

 

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল বলেছেন, তিনি ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন। তার মতে, অনেক মানুষই বোঝেন না তাদের মন্তব্য বা আচরণ বর্ণবাদী। দ্রুত খ্যাতির শিখরে ওঠার পথে বারবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। 

২০২৪ সালের অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে লামিন, রাফিনিয়া ও আনসু ফাতিকে বর্ণবাদী মন্তব্যের শিকার হতে দেখা যায় একটি ফুটেজে।

স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া গত মার্চে প্রকাশিত এক বুলেটিনে জানায়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে স্পেনে অনলাইনে সবচেয়ে বেশি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন লামিন ও ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মোভিস্তারকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সাবেক ফুটবলার হোর্হে ভালদানো জিজ্ঞেস করেন, লামিন নিজে সরাসরি বর্ণবাদের শিকার হয়েছেন কি না। জবাবে লামিন বলেন, ‘হাজারবার। মানুষ পরোক্ষভাবে আপনার প্রতি বর্ণবাদী আচরণ করে, কিন্তু হয়তো নিজেই বুঝতে পারে না। অনেক মন্তব্য বা দৃষ্টিভঙ্গি বর্ণবাদী, অথচ তারা নিজেরাও সেটা খেয়াল করে না।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘কেউ যদি আমাকে কালো বলে, তাতে আমার একদমই খারাপ লাগবে না, শেষ পর্যন্ত আমি তো কালোই, অন্য কোনো রঙের তো নই। প্রশ্ন হলো এটা ভালো না মন্দ, তারা কি আমাকে অপমান করার জন্য বলছে।’ তিনি আরও যোগ করেন, ‘তবে আমি যদি একটা ম্যাচ খেলি আর কেউ আমাকে দেখার জন্য টিকিট কেনে, শুধু আমাকে অসম্মান করার জন্য আমি রাগ করব না।’

স্প্যানিশ ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক আলোচিত ঘটনার পর স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ ঠেকাতে পদক্ষেপ জোরদার করেছে লা লিগা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ যদি আমাকে কালো বলে, আমার একদমই খারাপ লাগবে না : ইয়ামাল

ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার কোনো আগ্রাসী উদ্দেশ্য নেই : পুতিন

আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি ফিফা’র

দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি : প্রধানমন্ত্রী

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু