সুখবর দিলেন ওমর সানী
বিনোদন ডেস্কঃ বহুবছর ধরেই ব্যবসায় নিজেকে যুক্ত রেখেছেন নায়ক ওমর সানী। তবে রেস্টেুরেন্ট ব্যবসায় তার পথচলা ‘মেরিমন্টানা’ দিয়ে আজ থেকে আট-নয় বছর আগে। রাজধানীর উত্তরায় মেরিমন্টানা হয়ে উঠেছিল অনেকের প্রিয় এক খাবারের জায়গা। কিন্তু এক সময় তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি কয়েক বছর আগে মানিকগঞ্জের সিঙ্গাইর রোডের অরঙ্গাবাদ এলাকায় ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট’-এর যাত্রা শুরু করেন। ‘গোল্ডস্যা-স গ্রুপ’এ উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি এই রেস্টেুরেন্ট ব্যবসায় তাকে অনেক সময় দিতে হয়। পাশাপাশি ভালো গল্পের সিনেমাতে কাজ করার প্রস্তাব পেলে তিনি তাতেও অভিনয় করেন। যেমন কিছুদিন আগেই যুক্ত হয়েছেন ‘গুলশানের চামেলী’ নামক সিনেমায়। এ সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
এদিকে এরইমধ্যে ওমর সানী আরো একটি সুখবর দিলেন। আর তা হলো সাভারের হেমায়েতপুরে আগামী ১৮ সেপ্টেম্বর ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’র নতুন শাখার উদ্বোধন হতে যাচ্ছে। বিষয়টি আরো নিশ্চিত করেছেন চাপওয়ালা রেস্টেুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক ওমর সানী- মৌসুমী দম্পতির ছেলে ফারদিন এহসান। তিনি বলেন, ‘যদিও আমি দেশের বাইরে আছি। কিন্তু সবার কাছে দোয়া চাইছি যেন নতুন শাখাটিও ভালোভাবে আব্বু পরিচালনা করতে পারেন। আর আব্বু যাদের আমন্ত্রণ করেছেন তারা যেন সবাই উপস্থিত হন আমাদের এই নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে।’
আরও পড়ুনওমর সানী বলেন, ‘আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে চাপওয়ালার শ্বশুরবাড়ির আরো একটি শাখা হেমায়েতপুরে করার সুযোগ করে দিয়েছেন। সত্যি বলতে কী ব্যবসায় আল্লাহর রহমত থাকলে এবং নিজে সৎ থাকলে তাতে উন্নতি আসবেই। আমি আমার এই ব্যবসার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমার স্টাফরাও অনেক কষ্ট করছে। তাদের প্রতি আমার দোয়া আর ভালোবাসা রইলো। যাই হোক ১৮ সেপ্টেম্বর চাপওয়ালার শ্বশুরবাড়ির নতুন শাখার উদ্বোধনে সবাইকে আমন্ত্রণ জানালাম, সবার জন্য অপেক্ষায় থাকবো আমি, আমরা।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1789552347.jpg)



_medium_1789552734.jpg)
_medium_1789549886.jpg)
_medium_1789553895.jpg)