ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ পিএম

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

 হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দখলদার ইসরাইলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম। খবর : টাইমস অব ইসরাইল। 

ইসরাইলের সঙ্গে সৌদির যোগাযোগের লক্ষ্য হলো তাদের কাছ থেকে হুথিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য নেওয়া। যার মাধ্যমে ইরান সমর্থিত এ বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে সৌদিকে রক্ষার পরিকল্পনা সাজানো হবে। সংবাদমাধ্যম ইসরাইল হায়োম বলেছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেন্টকমের সহায়তা চেয়েছেন। আর এতে দখলদার ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টি যোগ করতে বলেছেন তিনি। ইসরাইলের পাশাপাশি মিসর ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলোর কাছেও একই সহায়তা চেয়েছে সৌদি আরব।

আরও পড়ুন

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অপরদিকে সেন্টকম তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে সেন্টকম। ইসরাইলের অপর সংবাদমাধ্যম হারেৎজ আলাদা প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী নেতানিয়াহুর সরকারকে অনুরোধ করেছে তারা যেন হুথিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি না হয়। কারণ এতে করে ইসরাইল হুথি-সৌদির যুদ্ধের মধ্যে পড়ে যাবে।

দুটি সূত্রের বরাতে হারেৎজ বলেছে, ইসরাইলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছে হুথিদের মোকাবেলায় তারা যেন একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক চেষ্টায় নিজেদের সীমাবদ্ধ রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় রিয়ালের

পানবায় নিখোঁজের সাতদিন পর শিশুর টুকরো টুকরো বস্তাবন্দি মরদেহ উদ্ধার

দুই দশকে কতটা এগিয়েছে সিএমএসএমই, চাকরি বেড়েছে কতটা?

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন হামেস রদ্রিগেজ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ