ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০ পিএম

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন- বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তিন ব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

এ সময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে জব্দ করা পিরানহা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলায় ৪ পুলিশ গ্রেফতার পলাতক ২

রামেক হাসপাতালে ৯ দিনে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবির পাথরঘাটা নিমাই শাহ মাজার মাদকসেবীদের অভয়রাণ্য

নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত