ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবির পাথরঘাটা নিমাই শাহ মাজার মাদকসেবীদের অভয়রাণ্য

জয়পুরহাটের পাঁচবিবির পাথরঘাটা নিমাই শাহ মাজার মাদকসেবীদের অভয়রাণ্য

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা নিমাই শাহ মাজার এলাকায় মাদকসেবীদের অবাধ বিচরণ ও আড্ডায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাজার সংলগ্ন একটি ঘরে নিয়মিত বসছে মাদক সেবনের আসর। এতে মাজারের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে,  তেমনি বাড়ছে চুরি-ছিনতাইয়ের আশঙ্কাও।

মাজার ঘেঁষে বয়ে গেছে তুলশীগঙ্গা নদী। প্রতিবছর এখানে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘বান্নি’ স্নান উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে নারীরা নদীতে স্নান শেষে পোশাক পরিবর্তনের জন্য সমস্যায় পড়তেন। বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পরিষদের তহবিল থেকে নদীর তীরে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়। উৎসবের সময় ওই ঘরে নারীরা গোসল ও পোশাক পরিবর্তন করতেন।

তবে উৎসব শেষ হওয়ার পর ঘরটি সাধারণত বন্ধ থাকে। এই সুযোগে মাদকসেবীরা কিছুদিন আগে ঘরটির তালা ভেঙে সেটিকে মাদক সেবনের আখড়ায় পরিণত করেছে। সন্ধ্যার পর সেখানে একের পর এক মাদকসেবীর আনাগোনা শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত চলে আড্ডা।

স্থানীয়দের অভিযোগ, মাদকসেবীদের এমন অবাধ বিচরণের কারণে মাজার এলাকায় চুরির ঘটনাও বেড়েছে। কিছুদিন আগে মাজারের সিন্দুক ভেঙে দানের টাকা চুরি করা হয়। এ সময় মাজার সংলগ্ন মসজিদ থেকেও ফ্যান চুরির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

মাজার দেখভালের দায়িত্বে থাকা কফিল উদ্দিন মন্ডল বলেন, মাজার এলাকায় নেশাখোরদের আড্ডা হওয়ায় চুরি বেড়েছে। তাদের কিছু বলাও যায় না। স্থানীয়দের দাবি, মাজার ও ধর্মীয় স্থাপনার পরিবেশ রক্ষায় দ্রুত মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পাশাপাশি নারীদের পোশাক পরিবর্তনের ঘরটি নিরাপদ রাখারও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবির পাথরঘাটা নিমাই শাহ মাজার মাদকসেবীদের অভয়রাণ্য

নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফুটপাত থেকে না কিনে দোকান থেকে কিনেন : নগরবাসীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট

নওগাঁ মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

খুচরা মূল্য অপরিবর্তিত রেখে সার ডিলারদের কমিশন বৃদ্ধি