ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৩ পিএম

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে ৪ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে ৪ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করেছে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলো, আদমদীঘি উপজেলার চকবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৬), আছের সরদারের ছেলে ময়নুল হক (৩৫), মোজাহার হোসেন মোজার ছেলে জালাল উদ্দিন (২৫) ও হাছেন আলীর ছেলে বাদল হোসেন (৩৫)। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার বোর্ডে থাকা ৪৩০ টাকা, একসেট প্লেকার্ড তাস, ৩টি অর্ধ পোড়ানো সাদা মোমবাতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারপ্রাপ্তকে সরিয়ে চেয়ারে বসলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, বগুড়ায় ৭ জনের জরিমানা

দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বগুড়ায় ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার