ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০২ পিএম

এনসিপির সাবেক নেতা তানভীর জামিন পেলেন

এনসিপির সাবেক নেতা তানভীর জামিন পেলেন

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় জামিনে মুক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও তানভীরের আইনজীবী এড. ইজাজ আল ওয়াসী। তিনি জানান, কারামুক্তির পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তানভীরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হচ্ছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তানভীরকে গ্রেপ্তার করে। ওই দিন তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

আসামি তানভীরের  পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি এড. তাজুল ইসলাম হাইকোর্টে জামিনের আবেদন করেন। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তানভীরের এক বছরের জামিন মঞ্জুর করেন। জামিনের আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সাবেক নেতা তানভীর জামিন পেলেন

বগুড়ায় পিটিআই উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়ায় মুন্না হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে গৃহ পরিচারিকার সংবাদ সম্মেলন

বগুড়ার সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামে শেষ হচ্ছে রাস্তার অসমাপ্ত কাজ

অনলাইন জুয়ার বিরুদ্ধে চমকের বার্তা, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী