ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭ এএম

একদিনের সফরে সিলেটের পথে রাষ্ট্রপতি

একদিনের সফরে সিলেটের পথে রাষ্ট্রপতি

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গভবনের প্রেস ইউং।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওয়ানা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

এরপর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান শেষে সার্কিট হাউজেই অবস্থান করবেন তিনি। রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের সফরে সিলেটের পথে রাষ্ট্রপতি

সৌদির তিন শহরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আজ বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু

বাংলাদেশে গণতন্ত্র ফের শক্তিশালী হচ্ছে

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮

‎মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় আজ