ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৬ পিএম

শব্দ দূষণ নিয়ন্ত্রণে বগুড়ায় চার যানবাহনের জরিমানা

শব্দ দূষণ নিয়ন্ত্রণে বগুড়ায় চার যানবাহনের জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বগুড়া বনানী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৪টি যানবাহনকে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। কিছু পরিবহন চালকদের মাঝে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ।

আরও পড়ুন

এসময় জেলা পুলিশ বগুড়া মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে  এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দ দূষণ নিয়ন্ত্রণে বগুড়ায় চার যানবাহনের জরিমানা

'আমরা বাংলাদেশের রেসিং ইন্ডাস্ট্রি গ্রো করতে চাই'

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

জামিন হয়নি ইজিবাইক চালক হত্যা মামলার আসামি রুবেলের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

শবনম ফারিয়ার নয়া সিদ্ধান্ত