ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২৪ পিএম

ডেঙ্গুতে গেল আরো ৬ প্রাণ, আক্রান্ত ১৫৬১

সংগৃহীত,ডেঙ্গুতে গেল আরো ৬ প্রাণ, আক্রান্ত ১৫৬১

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬১ জন।


রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৫২ জন।


গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৬, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৪ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৩০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, খুলনায় ২৭৫, ময়মনসিংহে ৯৩, রাজশাহীতে ১০৪ ও রংপুরে ৭৩ ও সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৫১ হাজার ৮৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৮ হাজার ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে গেল আরো ৬ প্রাণ, আক্রান্ত ১৫৬১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ঃ শীর্ষ ৫০ উদ্ভাবনের ৬টিই ড্যাফোডিল এআই-এর

দিনাজপুরের কাহারোলে মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে বাবা ও ছেলের জেল-জরিমানা

নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে পালসার জিমখানা “গো ফর গোল্ড” রাইডিং ক্যাম্প করল উত্তরা মোটর্স