ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৫ পিএম

নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি(৩৫) নামে এক যুবকের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মোমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে।

জানা যায়, রকি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি কাছে একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে পালসার জিমখানা “গো ফর গোল্ড” রাইডিং ক্যাম্প করল উত্তরা মোটর্স 

বিএনপির অনুমতি ছাড়া আওয়ামী লীগের এতো সাহস থাকার কথা না : রাশেদ প্রধান

ওয়ালটনে জনবল নিয়োগ, ১৮ বছর হলেই আবেদনের সুযোগ

‘ভিক্টোরিয়া জলপ্রপাত’

ঢাকা-ময়মনসিংহ রুটে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ