ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫৩ পিএম

একমাস ধরেই যুক্তরাষ্ট্রে টানা কনসার্টে মুগ্ধতা ছড়াচ্ছেন কণা-ইমরান

কণা-ইমরান

বিনোদন ডেস্ক ঃ একমাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল। তাদের সঙ্গে আছে তাদের টিম। দেশী এন্টারটেইনম্যান্ট-এর ব্যানারে আগামী অক্টোবর মাসেও তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন এমনটাই গতকাল জানালেন কণা ও ইমরান।

কণা বলেন,‘ এরইমধ্যে আমরা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্টেট-এ সঙ্গীত পরিবেশন করেছি। চলতি মাসেও করবো এবং আগামী মাসেও কয়েকটি স্টেট- এ সঙ্গীত পরিবেশন করবো। এরপর আমরা আগামী মাসেই দেশে ফিরবো। এবারের অভিজ্ঞতা বিগত বছরগুলোর চেয়ে একেবারেই অন্যরকম। প্রত্যেকটি স্টেজ শোতে দর্শকের বাধভাঙ্গা ভীড় আর ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।’

ইমরান বলেন,‘ আমি ধন্যবাদ জানাতে চাই আয়োজকদের যারা প্রতিনিয়ত আমাদের জন্য কষ্ট করছেন সেই সাথে ধন্যবাদ জানাই শ্রোতা দর্শকদের যারা আমার এবং কনা আপার গান সরাসরি উপভোগ করার জন্য অধীর আগ্রহে এখনো অপেক্ষা করছেন। সামনে আরো বেশকিছু স্টেট-এ শো আছে। আশা করছি সেগুলোও বেশ ভালোভাবেই সম্পন্ন করতে পারবো।’

আরও পড়ুন

কণা ও ইমরান বাংলাদেশের সিনেমার গানে এই সময়ের সেরা জুটি। দুজনেই সিনেমায় গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সিনেমায় কনা ইমরানের শেষ জনপ্রিয় গনা ‘কন্যা কন্যা কন্যারে’ গানটি। এটা জ্বীন-থ্রি সিনেমার গান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একমাস ধরেই যুক্তরাষ্ট্রে টানা কনসার্টে মুগ্ধতা ছড়াচ্ছেন কণা-ইমরান

পিৎজা খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

জেলখানায় মাদক নিরাময় কেন্দ্র করা হবে: খাদ্যমন্ত্রী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণা

উত্তম কুমারের শততম জন্মদিনের সঙ্গীতানুষ্ঠানে গাইলেন তারা

বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ