ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৩৪ পিএম

মেহেরপুরে মোবাইল দেখতে দেখতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মেহেরপুরে মোবাইল দেখতে দেখতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোবাইল ফোন দেখতে দেখতে পুকুরে পড়ে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আরিশা ওই গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে। 

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বাড়িতে বসে মোবাইল ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছিল আরিশা। খাবার শেষ করার পরও তার হাতে ছিল মোবাইল ফোন। ফোন দেখতে দেখতেই সে বাড়ির পাশের এলাকায় খেলতে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।

কিছু সময় পর আরিশাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

আরিশার ফুফু চুমকি খাতুন জানান, খাবার খাওয়ার সময়ও শিশুটি মোবাইল দেখছিল। খাওয়া শেষ করেও মোবাইল হাতে নিয়ে বাইরে খেলতে যায়। পরে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে।

আরও পড়ুন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান নয়ন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। একই সঙ্গে পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ের আশপাশে শিশুদের চলাচলের সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে মোবাইল দেখতে দেখতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

গাড়ি চলাচলের পথ নেই, ভ্যানে সরঞ্জাম নিয়ে আগুন নেভাল ফায়ার সার্ভিস

যমুনা ইলেক্ট্রনিক্সে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস

আইটি বিভাগে নিয়োগ দেবে নগদ, কর্মস্থল ঢাকা

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী