সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় নারীর মৃত্যু
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাজিপুর থানার এসআই ফরহাদ হোসেন জানিয়েছেন। নিহত ৬৫ বছর বয়সী নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
এসআই ফরহাদ হোসেন বলেন, বালুবোঝাই একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। ওই নারী বাড়ির সামনে রাস্তার পাশে হাঁটাহাটি করছিলেন। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরজাহান আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
আরও পড়ুনট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন

_medium_1789284983.jpg)
_medium_1789284182.jpg)
_medium_1789282739.jpg)
_medium_1789282150.jpg)



_medium_1789284710.jpg)