ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ পিএম

মেসি ম্যাজিকেও জয়হীন ইন্টার মায়ামি

মেসি ম্যাজিকেও জয়হীন ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির জার্সিতে জাদু দেখালেন লিওনেল মেসি। করলেন দারুণ গোল। তবুও মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার সকালের ম্যাচে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দলের হয়ে একমাত্র গোল করেন মেসি। অন্যটি ছিল আত্মঘাতী। বিপরীতে ন্যাশভিলের দুটি গোলই করেন স্যাম সারিজ।

এই ড্রয়ের ফলে ন্যাশভিলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করলো মায়ামি। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো ন্যাশভিল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মায়ামি। দুই শীর্ষ দলের লড়াইয়ে দাপট ছিল মায়ামিরই। ম্যাচের প্রায় ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে।

ম্যাচের চতুর্থ মিনিটেই ন্যাশভিলকে লিড এনে দেন সারিজ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ম্যাচের ১৯ মিনিটে মেসির নেওয়া কর্নার কিক ক্লিয়ার করার চেষ্টায় উল্টো নিজেদের জালে পাঠান রিড বেকার-হুইটিং। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে বাম পায়ের চমৎকার বাঁকানো শটে ন্যাশভিলের গোলরক্ষককে বোকা বানান আটবারের ব্যালন ডি অর জয়ী তারকা। চলতি লিগে এটি তার ১৯তম গোল। আর মায়ামির জার্সিতে সব মিলিয়ে হলো ৯৯ গোল।

আরও পড়ুন

মেসির গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জেতা হয়নি মায়ামির। ম্যাচের অতিরিক্ত সময়ে ফের মায়ামির জালে বল পাঠান সারিজ। ফিরে আসে সমতা। শেষ বাঁশি বাজার আগে দে পলের একটি শট প্রতিহত হয় পোস্টে। তাই আর জয় পাওয়া হয়নি মায়ামির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি ম্যাজিকেও জয়হীন ইন্টার মায়ামি

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুতিদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

সাবালেঙ্কার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

সামাজিক যোগাযোগ মাধ্যম কেড়ে নিচ্ছে সৃজনশীলতা