ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১১ পিএম

প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরেই আলোচনায় শান্তা জাহান

শান্তা জাহান

অভি মঈনুদ্দীন ঃ দীর্ঘ ১১ বছর বা প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরেছেন এই সময়ে দেশের শীর্ষস্থানীয় অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। ‘অচেনা পথের বাঁকে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকে তিনি একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন আবিদ বিন পারভেজ প্রান্ত। শিক্ষিকা ও ছাত্রের মধ্যে এক ভালোলাগার সম্পর্ককে ঘিরে নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটি গত ৭ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশের পর বেশ আলোচনায় এসেছে। বিশেষত নাটকে শান্তা জাহানের নিখুঁত ও অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে।

শান্তা জাহান বলেন,‘ ১১ বছর আগে সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলাম। এরপর আসলে অনেক নাটকেই অভিনয় করার প্রস্তাব এসেছিলো। কিন্তু দুটো কারণে আসলে অভিনয় করা হয়ে উঠেনি। বিগত ১১ বছর আমি উপস্থাপনা নিয়ে এতো ব্যস্ত সময় কাটিয়েছি যে অভিনয় নিয়ে ভাবার সুযোগ হয়ে উঠেনি আমার। অন্যদিকে প্রস্তাব এসেছে নাটকে তবে গল্প এবং চরিত্র আমার কাছে তেমন একটা ভালোলাগেনি। মাকরুরর রশীদ বান্নাহর এই গল্পটা আমার সঙ্গে বেশ ভালো মানিয়ে যায়, তাছাড়া চরিত্রটাও পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। যে কারণে নাটকটিতে অভিনয় করেছি। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’ তবে কী অভিনয়ে নিয়মিত হবেন এমন প্রশ্নের জবাবে শান্তা জাহান বলেন,‘ সত্যি বলতে কী আমার ধ্যান জ্ঞান কিন্তু উপস্থাপনাকে ঘিরেই। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবার ভাবনা থাকলে আরো এক দশক আগেই হয়তো ভাবতাম। হুম এটা সত্যি মাঝে মাঝে অভিনয় করতে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে ভালোলাগে। কিন্তু উপস্থাপনা আমার সবসময়ের ভালোলাগা। যে কারণে উপস্থাপনাতেই আমি শতভাগ পরিপূর্ণতা খুঁজে পাই নিজের মাঝে।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরেই আলোচনায় শান্তা জাহান

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুদ করা ৫৪ বস্তা ডিএপি সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

২২টি মাদকদ্রব্য অপরাধ ট্রাইব্যুনালে বিচারকের অতিরিক্ত দায়িত্ব প্রদান

সাগরপাড়ে শাড়িতে দীঘির নান্দনিক উপস্থিতি

মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

বগুড়ার শেরপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোভ্যান ছিনতাই