ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৭৬টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালাবাড়ী এলাকায় অনন্তপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।  এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া দিলে ভারতের দিকে চলে যায়। ফেলে যায় তারা ৭৬ পিস স্বর্ণ কাতান শাড়ি। যার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল

১

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২

শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৩

ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের

৪

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৫

হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা

৬