কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৭৬টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালাবাড়ী এলাকায় অনন্তপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া দিলে ভারতের দিকে চলে যায়। ফেলে যায় তারা ৭৬ পিস স্বর্ণ কাতান শাড়ি। যার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183321