ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৬ পিএম

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটির​ কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তৃতীয়বারের মতো পুনরায় খুলে দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা রয়েছে ১০৫.৫১ ফুট এমএসএল।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি বাড়ায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেয়া হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লেকের বর্তমান পানির উচ্চতা ১০৫.৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে এবং পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে এগুলো বন্ধ করা হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সম্ভাব্য দুর্যোগ এড়াতেই কর্তৃপক্ষ এই আগাম সতর্কতা অবলম্বন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর্মস্থল ঢাকা

১

দুর্গাপূজা উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে : কাজী রফিকুল ইসলাম এমপি

২

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের বিরুদ্ধে বাবাকে মানসিক রোগী সাজানো অভিযোগ

৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে বৃদ্ধার লাশ উদ্ধার করল এলাকাবাসী

৫

নওগাঁর আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

৬