শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে রংপুর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রংপুর ও রাজশাহী বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাকাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা রংপুরের নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি মেডিকেল ফিডারের গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।
তাছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একই পোলে ‘ডুয়েল সোর্স লাইন’ থাকায় নিরাপদ কাজের স্বার্থে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড— এই দুই ফিডারেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুনঅন্যদিকে, নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাইনসংলগ্ন গাছের শাখা-প্রশাখা কাটার কারণে রাজশাহীতেও শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে— রুয়েট ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাগরপাড়া, বোসপাড়া, মোহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটী এবং এর আশপাশের এলাকাসমূহ।
নেসকো কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে। গ্রাহকদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার স্বার্থে আয়োজিত এ সাময়িক অসুবিধার জন্য সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

 (1)_medium_1789054472.jpg)
_medium_1789053883.jpg)
_medium_1789052258.jpg)


_medium_1789042367.jpg)
_medium_1789042846.jpg)