শিউলী শিলার সৌভাগ্য
কিছুদিন আগেই ইউটিউবে একটি চ্যানেলে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’। এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা।
তবে এবার এই ধারাবাহিকে যুক্ত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তী অভিনয়শিল্পী একজন আবুল হায়াত ও অন্যজন দিলারা জামান। তারা দু’জন এই নাটকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন। চলতি মাসের ৭ ও ৮ দিলারা জামান এবং ৮ তারিখে আবুল হায়াত এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন। যেহেতু ৭ সেপ্টেম্বর আবুল হায়াত ৮২ বছরে পা রেখেছেন, তাই সেদিন তিনি শুটিংয়ে অংশ নেননি। আবুল হায়াত ও দিলারা জামানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত শিউলী শিলা।
আরও পড়ুনতিনি বলেন, ‘আমি বিগত এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে, নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছি। কিন্তু শ্রদ্ধেয় আবুল হায়াত আঙ্কেল ও দিলারা জামান আন্টির সঙ্গে একই নাটকে অভিনয় করার সুযোগ আমার হয়নি। এবারই প্রথম তাদের সঙ্গে একই নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে। এটা যে আমার অভিনয় জীবনের কত বড় প্রাপ্তি তা আসলে বলে বুঝাতে পারবোনা। আমি কৃতজ্ঞ রক্তের বন্ধন ধারাবাহিকের নির্মাতা মেঘ হিমের প্রতি। আমি সত্যিই আবেগাপ্লুত তাদের সঙ্গে অভিনয় করে। জানিনা আগামীতে আর কখনো এই সুযোগ আসবে কী না, এ কারণে যতটুকু পেরেছি তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করেছি। আল্লাহ এই দু’জন কিংবদন্তী শিল্পীকে সুস্থ রাখুন, ভালো রাখুন যেন আমরা আরো বহুদিন তাদের কাজ দেখতে পারি।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1789045902.jpg)
_medium_1789038895.jpg)
_medium_1789032254.jpg)
_medium_1788968888.jpg)
_medium_1788967695.jpg)
_medium_1789052258.jpg)

