ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৩ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক হাবিবুর

দিনাজপুরের বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক হাবিবুর

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষক হাবিবুর রহমান। তরুণ এই কৃষক নতুন জাতের হলুদ রঙের তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এবং স্থানীয় অন্যান্য কৃষকদের মধ্যেও উৎসাহ জুগিয়েছেন।

উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে হাবিবুর রহমানের তরমুজ ক্ষেত পরিদর্শনে গেলে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের তরমুজগুলো। তরমুজের ওজন ও আকার সবাইকে আকৃষ্ট করেছে। শুধু আকার নয়, অসাধারণ মিষ্টি স্বাদেরও।

কৃষক হাবিবুর রহমান জানান, প্রায় ২০ শতাংশ জমিতে তিনি এ হলুদ তরমুজ চাষ করেছেন। এ জাতটি চাষ করতে প্রতি শতকে বীজের প্রয়োজন ১ গ্রাম। উত্তম পরিচর্যায় একরে ফলন উৎপাদন হয় ৩০ থেকে ৩৫ টন। কৃষকরা সঠিক দাম পেলে এ জাতগুলো চাষে দিন দিন আগ্রহ বাড়বে। তিনি আরও জানান, অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ জাতের তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি রসালো ও সুমিষ্ট।

বাজারে বর্তমানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে এর দামও বেশ ভালো পাচ্ছেন তিনি। ক্ষেতে যে পরিমাণ তরমুজ রয়েছে তাতে অনেক টাকা আয় করতে পারবেন বলে জানান তিনি।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম বলেন, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অফসিজন রঙ্গিলা জাতের বীজ রোপণ করে লাভবান হয়েছে ভোগনগর ও মরিচা ইউনিয়নের কৃষক অতুল চন্দ্র ও হাবিবুর রহমান।

এর মধ্যে অধিক ফলন ও ফলের স্বাদের পরিমাণে ও সবদিক থেকে এগিয়ে কৃষকের মন জয় করেছে হলুদ জাতের তরমুজ। উপজেলায় কৃষকদের মধ্যে এই জাতগুলোর চাষ ছড়িয়ে দিতে হবে। আগামীতে এই জাতের তরমুজ চাষ সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২

দিনাজপুরের বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক হাবিবুর

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

ভারতীয় ক্রিকেটের সহযোগী অংশীদার হিসেবে চ্যাটজিপিটি'র চুক্তি

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩১ জনের বিরুদ্ধে দুই মামলা

পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন