ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৩ পিএম

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২

রাজবাড়ীর পাংশায় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ মনজুর মিয়া ওরফে মঞ্জু ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার(ল(৯ সেপ্টেম্বর) দুপুরে  পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মনজুর মিয়া (৪০) ও বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরিফ মোল্লা (৩০)।

আরও পড়ুন

থানা সূত্রে জানা গেছে, মনজুর মিয়ার বিরুদ্ধে পাংশা মডেল থানায় দুইটি হত্যা, একটি দস্যুতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে।  

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদিনা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

বগুড়ায় আদালতের আদেশ অমান্য করে প্রাচী নির্মাণের চেষ্টা : সংবাদ সম্মেলনে অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুমিল্লাকে হারিয়ে জনতা ব্যাংক ফুটবলের শিরোপা মিরপুরের

বিজিএমইএ কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক