ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৩ পিএম

সিরাজগঞ্জে দুই মাসে ৫৪ প্রতিষ্ঠানের সাড়ে ৭ লক্ষাধিক টাকা জরিমানা

সিরাজগঞ্জে দুই মাসে ৫৪ প্রতিষ্ঠানের সাড়ে ৭ লক্ষাধিক টাকা জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বিভিন্ন পণ্যের মান, লেবেল, উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য ও প্রয়োজনীয় অনুমোদন না থাকার মতো অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত জুলাই ও আগস্ট মাসে জেলার ৯টি উপজেলায় ২৭টি অভিযান চালিয়ে ৫৪টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জুলাই ও আগস্টে পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ডিম, ভোজ্যতেল, বেকারি ও লাইভ বেকারি পণ্য, কনফেকশনারি, শিশু খাদ্য, দুধ ও দুগ্ধজাত পণ্য, মিষ্টি, দই, ঘি, চিজ, ঘোল, কীটনাশক ও সার বিক্রির প্রতিষ্ঠান এবং মহাসড়কের রেস্তোরাঁয় অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে পারেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।

অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, নয়টি উপজেলার মধ্যে সদর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলায় তুলনামূলক বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

আরও পড়ুন

দুর্নীতি প্রতিরোধ কমিটির কামারখন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে মানুষকে আগে সচেতন করতে হবে। এজন্য প্রচারণা বাড়ানো দরকার। বর্তমানে যতটুকু অভিযান পরিচালিত হচ্ছে, তা যথেষ্ট নয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে পণ্যের মান, সঠিক তথ্য ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়গুলো দেখা হয়। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দুই মাসে ৫৪ প্রতিষ্ঠানের সাড়ে ৭ লক্ষাধিক টাকা জরিমানা

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকারঃ সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরের গঙ্গাচড়ায় চায়না দুয়ারি জাল  জব্দ ও বিনষ্ট

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারবঃ ভারতীয় হাইকমিশনার

জন্মদিনে ফিরছে আশা ভোঁসলের রেকর্ড করা শেষ গান