প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৭ পিএম
মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারবঃ ভারতীয় হাইকমিশনার
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করা ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে খুব শিগগিরই ভালো খবর দেওয়া হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
ক্ষমাতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন, রাজনৈতিক কথা ভিন্ন বিষয়। আজকে রাজনৈতিক কথাবার্তার মধ্যে যেতে চাই না।
দীনেশ ত্রিবেদী বলেন, আজ সাধারণ মানুষ নিয়ে কথা হয়েছে। সাধারণ মানুষ রেল যোগাযোগ চায়। মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকলেও মালবহন বন্ধ থাকেনি, বরং প্রায় দ্বিগুণ হয়েছে। এর অর্থ বাণিজ্য চলছে। এই বাণিজ্য আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে কথা হয়েছে। সড়ক, রেল ও জলপথ নিয়ে কথা হয়েছে।
তিনি বলেন, যাতায়াতে এখন ৬-৭ ঘণ্টা লাগছে। পদ্মা সেতু কিংবা অন্য কোনো পথ ব্যবহার করে কীভাবে ৩ ঘণ্টা কমানো যায়, সেটি নিয়েও কথা হচ্ছে। মৈত্রী এক্সপ্রেস চালু নিয়ে তো মিটিং চলছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কাজ করছেন রাষ্ট্রদূত। কীভাবে দুদেশকে লাভবান করা যায়; দুই দেশের স্বার্থ রক্ষা করে বাণিজ্য, যোগাযোগ, অর্থনীতি কীভাবে প্রসারিত করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সড়ক, স্থল বন্দর নিয়ে কথা হয়েছে। ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চালু আছে। যাত্রীবাহী ট্রেন এই মুহূর্তে বন্ধ আছে, সেটি চালু নিয়ে কথা হয়েছে। সব কিছু ইতিবাচকভাবে দেখা হচ্ছে। যা করলে দুই দেশের অর্থনীতি সম্মৃদ্ধ হয়, উভয় দেশের জনগণের মধ্যে বন্ধন প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কাজ করা বেগবান হয়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788876168.jpg)
_medium_1788875803.jpg)
_medium_1788873247.jpg)
_medium_1788872096.jpg)
_medium_1788871436.jpg)
_medium_1788870516.jpg)