ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০৪ পিএম

সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন ও বদলি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দুদকে দায়ের করা অভিযোগ এবং দুদকের মুখপাত্রের বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোর প্রকৃত তথ্য, নথিপত্র ও ঘটনাপ্রবাহ সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, দুদকের মুখপাত্রের বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসিফ মাহমুদকে জড়ানো হয়েছে এবং সেখানে ‘মিথ্যাচার’ করা হয়েছে। এসব বক্তব্যের বাস্তবতা তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ একটি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে অভিযোগগুলোর প্রেক্ষাপট, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা তুলে ধরবেন। একই সঙ্গে এ বিষয়ে দুদকের মুখপাত্রের বক্তব্যের বাস্তবতাও তুলে ধরা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকারঃ হাসনাত আবদুল্লাহ

ঠাকুরগাঁওয়ের অসহায় কামালের পাশে পল্লী চিকিৎসক আকাশ

শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু