ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪২ পিএম

ঝিনাইদহে শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ

ঝিনাইদহে শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ

ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় ১ হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এ সার জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ভ্যানে করে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার শৈলকুপার ফুলহরি গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে যাচ্ছিল। চড়িয়ার বিল বাজারে পৌঁছালে স্থানীয় কৃষকরা সারবোঝাই ভ্যানটি জব্দ করে পুলিশ ও কৃষি অফিসে খবর দেন। পরে মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় সার জব্দ করেন। পরে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি দামে ওই সার বিক্রি করা হয়। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।

মির্জাপুর গ্রামের কৃষক টিপু সুলতান বলেন, ‘আমরা যখন সারের জন্য হাহাকার করছি, তখন এক ভ্যান সার নিয়ে যেতে দেখে আমাদের সন্দেহ হয়। পরে স্থানীয় কৃষকদের সহযোগিতায় ১ হাজার কেজি সার জব্দ করা হয়। কৃষি কর্মকর্তাকে জানানো হলে তারা এসে সরকারি দামে ১ হাজার কেজি সার কৃষকদের মাঝে বিতরণ করেন।’

আরও পড়ুন

মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ জানান, সারের মালিকানা নিশ্চিত না হওয়ায় জব্দ করা ১ হাজার কেজি সার বিক্রি করা হয়েছে। এ থেকে পাওয়া ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ

বম্বে সুইটসে নিয়োগ, ২২ বছর হলেই আবেদন

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ছুঁইছুঁই

প্রাণ গ্রুপে জনবল নিয়োগ, থাকছে না বয়সসীমা

আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ