বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার ট্রলার থেকে পড়ে শাহিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সকালে জাল তোলার সময় তাঁকে ট্রলারে না পেয়ে অন্য জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। তবে বুধবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শাহিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ভাইজোড়া এলাকার আলম মিয়ার ছেলে। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকার বাসিন্দা ফুল মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে জেলে হিসেবে কর্মরত ছিলেন।
ট্রলার মালিক ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এফবি মায়ের দোয়া ট্রলারে মোট ১০ জন জেলে ছিলেন। বঙ্গোপসাগরের মোহনায় অবস্থান করে মঙ্গলবার রাতে জাল ফেলে জেলেরা ট্রলারে ঘুমিয়ে পড়েন। সকালে জাল তোলার সময় সবাইকে ডাকাডাকি করা হয়। তখন শাহিনকে ট্রলারে পাওয়া যায়নি। পরে ট্রলারের ভেতর ও আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
ট্রলার মালিক ও মাঝি ফুল মিয়া বলেন, রাতে জাল ফেলে ট্রলারে থাকা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে জাল তোলার সময় শাহিনকে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় তিনি ট্রলার থেকে সাগরে পড়ে গেছেন।
আরও পড়ুনশাহিনের স্বজনেরা জানান, সাগরে পড়ে যাওয়ার পর থেকে শাহিনের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁকে জীবিত উদ্ধারের আশায় তাঁরা অপেক্ষা করছেন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শাহিনকে উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। শাহিন নিখোঁজের খবর তাঁরা পেয়েছেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। যেহেতু নিখোঁজ শাহিনের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়, তাই বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788864956.jpg)
_medium_1788864460.jpg)

_medium_1788855572.jpg)
_medium_1788845264.jpg)
_medium_1788844663.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_original_1788779335_medium_1788865560.jpg)
_medium_1788857208.jpg)
_medium_1788864743.jpg)