ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৪ পিএম

জয়পুরহাটে দুলাভাইকে কোপাতে হাসুয়া নিয়ে হাসপাতালে শ্যালক

জয়পুরহাটে দুলাভাইকে কোপাতে হাসুয়া নিয়ে হাসপাতালে শ্যালক

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট ৪৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে দুই হাতে দুটি হাসুয়াসহ শাকিল আহাম্মেদ (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে উপস্থিত জনতা। পরে তাকে ধারালো অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয়। 

গত রোববার সন্ধ্যায় হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক শাকিল আহাম্মেদ জয়পুরহাটের কালাই উপজেলার ছত্রগ্রামের বাসিন্দা।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শাকিলের বোন সুরাইয়া বেগমকে তার স্বামী মিনহাজুল ইসলাম মারধর করেন। ঘটনার পর শনিবার মিনহাজুল বিষপান করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে ক্ষুব্ধ শ্যালক শাকিল দুটি হাসুয়া নিয়ে হাসপাতালে ঢুকে দুলাভাইয়ের ওপর হামলার চেষ্টা চালান। তবে কোপ দেওয়ার আগেই উপস্থিত রোগী ও স্বজনেরা তাকে ধরে ফেলেন এবং অস্ত্র দুটি কেড়ে নেন। সংবাদ পেয়ে জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে শাকিলকে আটক করেন। 

আরও পড়ুন

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে দুলাভাইকে কোপাতে হাসুয়া নিয়ে হাসপাতালে শ্যালক

কন্যা সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

নন্দীগ্রামকে হারিয়ে ফাইনালে বগুড়া সিটি কর্পোরেশন

সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে