ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২৮ পিএম

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

নন্দীগ্রামকে হারিয়ে ফাইনালে বগুড়া সিটি কর্পোরেশন

নন্দীগ্রামকে হারিয়ে ফাইনালে বগুড়া সিটি কর্পোরেশন

শহর প্রতিনিধি : জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নন্দীগ্রামকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশন ফাইনালে উন্নীত হয়েছে। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বগুড়া সিটি কর্পোরেশন ৩-১ গোলে নন্দীগ্রাম উপজেলাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। 

আগামী ৯ সেপ্টেম্বর বুধবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বগুড়া সদর উপজেলা এবং সিটি কর্পোরেশন। খেলা শেষে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। 

খেলার প্রথমার্ধে ১৭ নম্বর জার্সিধারী মাইনুলের গোলে এগিয়ে যায় সিটি কর্পোরেশন দল। দ্বিতীয়ার্ধে নন্দীগ্রাম উপজেলা ফুটবল দলের হয়ে একমাত্র গোলটি করেন শামীম হোসেন। এরপর ডি বক্সের সামনে ফাউল থেকে পেনাল্টিতে সিটি কর্পোরেশনকে দ্বিতীয় গোল উপহার দেন মিশরীয় তারকা খেলোয়াড় মোহাম্মদ মোস্তফা। দ্বিতীয়ার্ধের শেষভাগে মোস্তফা মিশরীর বাড়িয়ে দেওয়া বলে গোল করেন সিটি কর্পোরেশনের হয়ে খেলা আরেক বিদেশি ইডেন। তিনি আফ্রিকার দেশ ঘানা থেকে এসেছেন। বগুড়া সিটি কর্পোরেশন ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলম বাবু। 

আরও পড়ুন

এদিকে, দ্বিতীয়ার্ধের মাঝামাঝি বগুড়া সিটি কর্পোরেশন এবং নন্দীগ্রামের দর্শকদের মাঝে হাতাহাতি ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। পরে পুলিশ-র‌্যাব সদস্যরা আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন্দীগ্রামকে হারিয়ে ফাইনালে বগুড়া সিটি কর্পোরেশন

সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রংপুরে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ভাইদের কোদালের আঘাতে বোনের মৃত্যু

বগুড়ায় ডলার চানাচুর এন্ড সেমাই কারখানার ৩ লাখ টাকা জরিমানা