ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৩ পিএম

এনসিপি ‘জাপার মত’ পোষা বিরোধী দল হবে না: সারজিস আলম

এনসিপি ‘জাপার মত’ পোষা বিরোধী দল হবে না: সারজিস আলম

এনসিপি পোষা বিরোধী দল হবে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, “‎আমরা জাতীয় পার্টির মত পোষা বিরোধী দল হব না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে, তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনও ভালো হবে না।”

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “আমাদেরকে শেখাতে হবে না কিভাবে কর্মসূচি করব। তারা বলছেন, এটা লংমার্চ না, রোডমার্চ। আবার কেউ কেউ বলছেন, লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিল সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয় তাহলে আমাদেরটাও লংমার্চ।”

আপনাদের শেখাতে হবে না বিরোধী দল কী কর্মসূচি করবে। আপনারা বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন ‘মার্চ টু ডেমোক্রেসি’র ঘোষণা দিয়েছিলেন তখন শুধু একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো কর্মসূচিকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। আপনারা তখন বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থ বিরোধী দলের আমাদের নসিহত করা ঠিক হবে না।”

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, হতে পারে রাষ্ট্রের পতনও

১

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

২

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি প্রকাশ, থাকছে চমক

৩

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

৪

ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার

৫

এবার ভারতের জালে উরুগুয়ের ৬ গোল

৬