ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪৬ পিএম

‘তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ’ 

‘তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ’ 

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণির কোলে ফের এক ফুটফুটে সদ্যোজাত। তা দেখেই চক্ষু চড়কগাছ ভক্তদের। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে, ফেসবুকে একটি ছবি প্রকাশ করে একটি পোস্ট করেছেন পরীমণি। সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ ব্যস!

এদিকে এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবার মা হলেন এই অভিনেত্রী? নিজের সন্তানদের তো বটেই, এমনিতেও শিশুপ্রেমী এই চিত্রনায়িকা। এর আগে বহুবার বলেছেন, একাধিক সন্তানের মা হতে চান; কখনো বলেছেন-১০০ সন্তানের মা হতে চান। হয়তো এমন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন নায়িকা। ভক্তদের মনেও প্রশ্ন তবে কি ফের দত্তক নিলেন পরীমণি?

আরও পড়ুন

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই সামলাতে থাকে ‘মা’ পরীমণি। তার বছর কয়েক পর নেন কন্যা সন্তানের দত্তক। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা হাতেই বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি বাকি সবটুকু সময় সন্তানদের সঙ্গেই কাটান তিনি এবং মাঝেমধ্যেই তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ’ 

ফিফা’র আগামী নির্বাচনে লড়বেন ইনফান্তিনো

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের ভয়াবহ সংঘর্ষে একদিনেই নিহত অন্তত ১৪১

রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে : প্রধানমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না : চিফ প্রসিকিউটর

ইরানের হামলার ভয়ে সেনাদের অবস্থান নিয়ে সতর্ক মার্কিন বাহিনী