ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২০ পিএম

১৬ সেপ্টেম্বর পূজা চেরীর বিয়ে!

১৬ সেপ্টেম্বর পূজা চেরীর বিয়ে!

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে একটি নির্দিষ্ট তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এই অভিনেত্রীর।

তবে বিয়ের স্থান, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পূজা চেরী। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি আপাতত অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সময় তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ কিংবা হবু স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এরপর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরী নাকি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন। পরে সেই গুঞ্জনে পানি ঢেলে অভিনেত্রী নিজেই জানান, তার এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তিনি বলেছিলেন, বিয়ে হলে বিষয়টি সবাইকে জানাবেন।

আরও পড়ুন

 সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই এবার ১৬ সেপ্টেম্বরের তারিখ সামনে এসেছে। জানা গেছে, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে পাত্র কে, কোথায় বিয়ের আয়োজন হবে কিংবা বিয়ের পর তার পরিকল্পনা কী—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করেন পূজা চেরী। পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের অবস্থান তৈরি করেন তিনি। এবার বিয়ের খবর সত্যি হলে ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১০

১

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ জনের নিয়োগ, আবেদন করুন আজই

২

বগুড়া মহানগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৩

নাটোরের লালপুরের পদ্মার চরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

৪

দিনাজপুরের ফুলবাড়িতে গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

৫

বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভায় ইশরাক হোসেন

৬