ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ এএম

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২.১৪ ডলারে দাঁড়িয়েছে।

তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে তারা সামরিক পদক্ষেপ নিয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

অপর দিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটিতে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবেই তারা সামরিক অভিযান পরিচালনা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬

১

ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে জামায়াত: এমপি খোকন

২

রাজধানীর আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে, চাকুসহ গ্রেপ্তার ৩

৩

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

৫

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

৬